কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে তাকে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এম এ রিয়াজ কচির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়েন। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
