সাভারে একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার ল্যাবজোন হাসপাতালের পূর্বে পাশের পরিত্যক্ত ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মো. আবু কালাম (৩৪)। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয়রা হাসপাতালের পেছনের ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেন। এ সময় নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মুখমণ্ডল পুড়িয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেয়া হয়েছে।
নিহতের বাবা আবু সাঈদ দাবি করেন, তার ছেলে বিদেশে যাওয়ার জন্য কয়েকজন ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে না পারায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন পুলিশ।
সাভারে আগুনে পোড়া যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
