নতুন সিনেমা নির্মাণের মধ্যদিয়ে আবারো বড় পর্দায় ফিরতে যাচ্ছেন পরিচালক দীপংকর দীপন। ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করে পরিচিতি পাওয়া এই পরিচালক এবার ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করছেন।
ইতিমধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। তবে অভিনয়শিল্পী ও গল্প নিয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি।
আরও পড়ুন:
ভয়াবহ অভিজ্ঞতায় কাজল
