৩৩ বছর পর বৈধ হলো বিয়ে!

৩৩ বছর পর বৈধ হলো বিয়ে!

ফন্ট সাইজ:

অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্ণ হয়েছে। তবে তাদের বিয়ের সময় ঘটেছিল মজার এক ঘটনা। সম্প্রতি এক অনুষ্ঠানে হাকিমপত্নী জিনাত বলেন, কবুল বলার পর ফটোগ্রাফারের অনুরোধে ছবি তুলতে গিয়ে রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করা হয়নি। ফলে বিয়েটি আইনগতভাবে অসম্পূর্ণ ছিল। পরে এফিডেভিট করতে হয় তাদের। এবার বিবাহবার্ষিকীতে মেয়ে ও জামাতার আয়োজনে রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করেন এই তারকা দম্পতি।