ব্যবসায়িক জটিলতা ও কারখানা বন্ধের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। শুক্রবার দেয়া এক ফেসবুক পোস্টে তার জন্য দোয়া ও ইতিবাচক মন্তব্যকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে টিআরপি’র উদ্দেশ্যে পোস্ট ও ভিডিও তৈরি করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তাদের জন্য আল্লাহ্র কাছে হেদায়েত চেয়েছেন এ অভিনেতা। পোস্টে আল্লাহ্র ওপর ভরসা রেখে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
যে বার্তা দিলেন অনন্ত জলিল
স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
