সাহসী সিদ্ধান্তে হুমা কুরেশি

সাহসী সিদ্ধান্তে হুমা কুরেশি

ফন্ট সাইজ:

নতুন রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানী’র পঞ্চম সিজনে রানী ভারতী চরিত্রের জন্য মাথার চুল কামিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত প্রচার ঝলকে দেখা গেছে তার এই ব্যতিক্রমী অবতার। হুমা বলেন, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।

কিছুটা ভয় থাকলেও চরিত্রের প্রয়োজনে চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সিরিজটির মুক্তির কথা রয়েছে। এবারের গল্পে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত সংঘাতও উঠে আসবে বলে জানিয়েছেন অভিনেত্রী।