রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ‘২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ নিজেদের অত্যাধুনিক জ্বালানি প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে বৈশ্বিক ব্র্যান্ড আইটেল এনার্জি। ১২ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীর ৩ নম্বর হলে স্থাপিত আইটেল এনার্জির স্টলে দর্শনার্থীরা সরাসরি পণ্যগুলোর কার্যকারিতা দেখার পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা ও সমাধান নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাচ্ছেন। বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক ‘গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেড’-এর সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য ও সেবা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মেলায় আইটেল এনার্জির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ সিস্টেম, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) বিশেষায়িত এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। পণ্যের পাশাপাশি গ্রাহকদের জন্য প্রাক-ক্রয় পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা এবং পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে ব্র্যান্ডটি।
বাংলাদেশে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, “বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হলো পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলা। আমরা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝে তাঁদের দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে সহায়তা করতে এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চাই।”
প্রতিষ্ঠানটির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, “নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারে অর্জিত সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচনের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সব পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।”
স্থানীয় পরিবেশক গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, “আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের কারণে আমরা ব্র্যান্ডটি বেছে নিয়েছি। তাদের সমন্বিত সেবা কার্যক্রম আমাদের আস্থা জুগিয়েছে এবং দেশের গ্রাহকদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা আত্মবিশ্বাসী।”
আগ্রহী দর্শনার্থী ও উদ্যোক্তারা আগামীকাল ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইসিসিবির ৩ নম্বর হলে আইটেল এনার্জির স্টল পরিদর্শন করে পণ্য সম্পর্কে জানতে এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে আলোচনা করতে পারবেন।
সোলার এক্সপোতে আধুনিক জ্বালানি প্রযুক্তি নিয়ে হাজির আইটেল এনার্জি
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৪৯ মিনিট আগে
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৬ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
