যশোরে জজ আদালতসহ বিভিন্ন স্থানে সিরিজ ককটেল হামলা

ফন্ট সাইজ:

যশোরে জজ আদালতসহ বিভিন্ন স্থানে সিরিজ ককটেল হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসব সিরিজ ককটেল হামলার ঘটনা ঘটায়। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম হামলাকারীদের আটকে অভিযান শুরু করেছে বলে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। এর কয়েক মিনিট আগে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে একটি মোটরসাইকেলে চেপে দুইজন ব্যক্তি যশোর প্রেস ক্লাবের সামনে সহকারী জজ আদালতকে লক্ষ্য করে পরপর দু’টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দে ককটেল দু’টি বিস্ফোরিত হলে ক্লাবে অবস্থানরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এদিকে, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশের একটি পিকআপ হামলাকারীদের ধাওয়া করে।
ককটেল হামলার সময় প্রেস ক্লাবের সামনে সাকিব নামে এক শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। তার বাড়ি শংকরপুর এলাকায়। তিনি জানিয়েছেন, একটি মোটরসাইকেল যোগে দু’জন সন্ত্রাসী আইনজীবী সমিতির এক নম্বর ভবনের দিক থেকে দক্ষিণ দিকে মুজিব সড়ক হয়ে চাঁচড়া অভিমুখে যাচ্ছিল। যাওয়ার পথে তারা যশোর সহকারী জজ আদালতের গেটের পিলারে দু’টি ককটেল মেরে পালিয়ে যায়।
পরবর্তীতে এসআই নুরু ঘটনাস্থলে পৌঁছান। জেলার যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব মো. আনসারুল হক রানা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিদর্শন করেন।

এ সময় মো. আনসারুল হক রানা এবং মো. কামরুজ্জামান বাপ্পী বলেন, তাদের আপা শেখ হাসিনা দেশে আসবে এ গুজব তুলে চোরা গুপ্তা হামলা চালাচ্ছে এবং সন্ত্রাস সৃষ্টি করছে। আওয়ামী সন্ত্রাসীরা ভীতি সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। তাদের শেখ হাসিনা আর দেশে আসবে না। ছাত্রদল-যুবদল রাজনৈতিকভাবে এসব অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে, ঘটনার পর জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান।
যশোরে জজ আদালতসহ বিভিন্ন স্থানে সিরিজ ককটেল হামলা
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: যশোরে জজ আদালতসহ বিভিন্ন স্থানে সিরিজ ককটেল হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসব সিরিজ ককটেল হামলার ঘটনা ঘটায়। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম হামলাকারীদের আটকে অভিযান শুরু করেছে বলে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। এর কয়েক মিনিট আগে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়।