পূর্বধলায় ডেন্টাল এইডকে ২ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলায় লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা ও অনুমোদনহীন ডাক্তার দিয়ে চিকিৎসার দায়ে ডেন্টাল এইডের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডেন্টাল এইডে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আল আমীন (২৯)। পিতা মো. নুরুল ইসলাম। পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। অভিযানে প্রতিষ্ঠানটিতে বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে আইন অনুযায়ী মালিককে অর্থদণ্ড দেয়া হয়।