চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা আটক

চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে
পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা ছাড়াও সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।