ববিতা। বাংলা চলচ্চিত্রের এক মহাতারকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকা পাঁচ দশকের অধিককাল সমান জনপ্রিয় ভক্তদের কাছে। তার এই অভিনয় জীবনে তিনি পেয়েছেন দেশ ও বিদেশে বহু সম্মাননা ও পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। তার মতে, জীবনে সব পাওয়া সম্মান ও সম্মাননার চেয়েও বড় রাষ্ট্রের দেয়া সম্মাননা। এদিকে, কিংবদন্তি এ অভিনেত্রীর একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনার আয়োজন করে চ্যানেল আই। ববিতাকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানায় টেলিভিশন চ্যানেলটি। পরে ববিতাকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সংবর্ধনা শেষে তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এই প্রথম কোনো টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিলেন। এতে তিনি বলেছেন জীবনের নানা জানা-অজানা কথা। ‘বরেণ্য ববিতা’ শিরোনামে এই সাক্ষাৎকারটি চ্যানেল আইয়ে খুব শিগগিরই প্রচারিত হবে।
ববিতাকে চ্যানেল আইয়ের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
