বলিউডের গণ্ডি পেরিয়ে কি এবার হলিউডের আইকনিক চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে! পরবর্তী জেমস বন্ড হিসেবে তার নাম ঘিরে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি লস অ্যানজেলেসে ২০২৬ সালের ফিল্ম গালায় হাজির হয়েছিলেন অভিনেতা। কালো রংয়ের বিশেষভাবে তৈরি স্যুটে তার উপস্থিতি নজর কেড়েছিল। অনুষ্ঠানে পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে হৃতিকের দেখা হওয়ায় জল্পনা আরও বেড়েছে। কারণ পরবর্তী বন্ড ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিলনভ। তবে হৃতিককে ০০৭ এর ভূমিকায় দেখা যাবে কিনা— সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আরও পড়ুন:
প্রথমবার একসঙ্গে জয়া শ্রাবন্তী
