আবেগঘন স্মৃতিচারণে পলাশ

আবেগঘন স্মৃতিচারণে পলাশ

ফন্ট সাইজ:

৯ বছরের দীর্ঘ পথচলার ইতি টেনে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং। এ উপলক্ষে আবেগঘন স্মৃতিচারণ করেছেন কাবিলা চরিত্রের অভিনেতা জিয়াউল হক পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটি করতে গিয়ে সহকর্মী, চেনা জায়গা ও অসংখ্য স্মৃতি তার জীবনের অংশ হয়ে উঠেছে। শুটিং শেষ হলেও স্মৃতিগুলো থেকে যাবে বলে জানিয়েছেন অভিনেতা।