প্রেমিকার সঙ্গে দেখা করতে ভয়, তাই বন্ধুকেই নিজের প্রতিনিধি করে পাঠান কাশেম। কিন্তু সেই বন্ধুই একসময় প্রেমে পড়েন কাশেমের প্রেমিকা কেয়ার। এমন ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘জটিল প্রেম’। মিতুল খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন— নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। গল্পে প্রেমের টানাপড়েন কোনদিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। নাটকটি আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
নিলয়-মাহির ‘জটিল প্রেম’
স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
