ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন।
গতকাল বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানান ডিপজল। শোক প্রকাশ করে তিনি বলেন, ভাইয়ের চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে অমলিন থাকবে। একইসঙ্গে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।
আরও পড়ুন:
প্রথমবার একসঙ্গে জয়া শ্রাবন্তী
