এক বছরে বদলে গেছে অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজার পেশাগত জীবন। ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গানের জনপ্রিয়তার পর রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’র দ্বিতীয় আসরেও বিজয়ী হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সাফল্যের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। তিনি বলেন, একসময় কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে গেলেও নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, শুটিংয়ের মাত্র চারদিন আগে ‘শরারত’ গানে কাজের প্রস্তাব পেয়েছিলেন ক্রিস্টল। তাতেই বাজিমাত করেন তিনি।
ভাগ্য বদলেছে ক্রিস্টল ডি’সুজার
বিনোদন ডেস্ক
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
