না ফেরার দেশে ডিপজলের ভাই

না ফেরার দেশে ডিপজলের ভাই

ফন্ট সাইজ:

কয়েক দিন আগেও ভাইয়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল। আজ বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর নিজেই জানান ডিপজল। ভাইকে হারিয়ে শোকাহত অভিনেতা ফেসবুক পোস্টে লেখেন, অত্যন্ত আদরের ভাইয়ের অকালপ্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত।

তার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন থাকবে। একই পোস্টে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও জানিয়েছেন তিনি। গত ৯ নভেম্বর ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন এই অভিনেতা।​