বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ

বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ

ফন্ট সাইজ:

বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন- আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল এবং পার্থ শেখ। এই তিনজনের হাতে আবার বন্দুক! হঠাৎ কেন এমন ছবি প্রকাশ? এরা সবাই মূলত নতুন সিরিজে যুক্ত হয়েছেন। তারই ঘোষণা হিসেবে প্রকাশ পেয়েছে ছবিগুলো। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকির জন্য নির্মিত হচ্ছে সিরিজটি, নাম ‘ডাকাতিয়া বাঁশি’। নির্মাণ করছেন ইমরাউল রাফাত এবং এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। ইমরাউল রাফাত দেরি করে হলেও ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়েই ফিরছেন ওটিটির কাজে। তিনি বলেন, সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে।

ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারো নিলাম। বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাঝখানে ব্যস্ত ছিলেন সিনেমার কাজে। ফারিণ বলেন, আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আলাদা। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, আমার জন্যও নতুন কিছু হবে।