পাবনায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ

পাবনায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারের একটি ভাড়া বাসায় গ্রামীণ ব্যাংকের শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।
এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এজিএম আসাদুজ্জামান।