সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেয়ার আগে জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।’

Matinur Chowdhury

২ মাস আগে

নির্বাচনের আগে আপত্তি করেন নাই কেন? নির্বাচন এবং গনভোট একসাথে হওয়ায় দুইটাই মানতে হবে অথবা দুইটাই বাতিল হবে। একটা মানবো এবং একটা মানবোনা তা তো হয়না।

Andalib

২ মাস আগে

বিএনপি কী চিজ এবার মানুষ বুঝবে !!!

মন্তব্য করুন