জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ মার্চ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।
জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ১১ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

ashraf chowdhury
২ মাস আগেইদের জন্য উঠিয়ে নিলে ও ঈদ উত্তর রেশনিং যুদ্ব বন্ধ না হওয়া পর্যন্ত চালু রাখা ভাল হত