ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বেলা ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
ওইদিন প্রেসিডেন্টের ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ১০ঃ৩৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
