খুলনায় ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।
খুলনা রেলওয়ে পুলিশ জানায়, রাত ১২ট ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাথা ট্রেনটি খুলনা পৌঁছায়। পরে ট্রেনটি প্লাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় ও উপস্থিত রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, ওয়াসফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে নকশিকাথার বগি এস ৫২২৫ নং বগিতে আগুন লাগে। রাতে সকলে প্রচেষ্টায় অগুন নেভানো হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
