খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিকশাচালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে খুলনার জেলখানা খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরির কিছুক্ষণ পর নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। পরে নৌপুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। নৌপুলিশ খুলনা সদর থানার ওসি বাবুল আক্তার বলেন, ভোরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, হানিফ ৪ নম্বর ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে ও পেশায় রিকশাচালক। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিকশা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়িতে ফেরেন। গত বৃহস্পতিবার তিনি ভোর ৬টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়।
খুলনায় নিখোঁজের তিনদিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
