ঢাকা সফরে লাকি আলী

ঢাকা সফরে লাকি আলী

ফন্ট সাইজ:

তিন বছর পর আবারো ঢাকা সফরে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় সংগীত পরিবেশন করেছিলেন তিনি। এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও মঞ্চ মাতাবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গায়ক। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ই নভেম্বর চট্টগ্রামের র‌্যাডিসন ব্লুতে এবং ১৩ই নভেম্বর ঢাকার মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন লাকি আলী।