তিশার বিরুদ্ধে মানহানির মামলা

তিশার বিরুদ্ধে মানহানির মামলা

ফন্ট সাইজ:

শাড়ি-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।