প্রশংসা কুড়াচ্ছে ‘মন দুনিয়া’

প্রশংসা কুড়াচ্ছে ‘মন দুনিয়া’

ফন্ট সাইজ:

প্রেম, বন্ধুত্ব, অভিমান আর পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘মন দুনিয়া’। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ক্যাপিটাল ড্রামার এই নাটক।

মাত্র দুইদিনেই নাটকটি ইউটিউবে দেখেছে এক কোটিরও বেশি দর্শক। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দর্শকদের প্রশংসাও মিলছে ব্যাপকভাবে। ইউটিউবের মন্তব্য ঘরেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।