‘রামায়ণ’র আয় ছাড়ালো ৫০০ কোটি

‘রামায়ণ’র আয় ছাড়ালো ৫০০ কোটি

ফন্ট সাইজ:

বক্স অফিসে দারুণ সাফল্যের পথে এগোচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির প্রথম চারদিনেই বিশ্বব্যাপী ৫০৭ কোটি রুপি আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমা। এর মধ্যদিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর পুুরো সময়ের বিশ্বব্যাপী আয়কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি। গত ৫ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ’। প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ দেখা গেলেও সপ্তাহান্তে সিনেমাটির ব্যবসায় উল্লেখযোগ্য গতি আসে।