ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই জোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। কী রাত আর কী দিন- ছুটেছেন এক জেলা থেকে আরেক জেলায়। বিএনপি’র নিরঙ্কুস বিজয়ে এবার তাকে পুরুস্কৃত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব দিলেন তার হাতে। সিটি করপোরেশনের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্তিতে বিএনপি নেত্রীর কর্মী- সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। ১৯৮৪ সালে ব্রজমোহন কলেজে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। একইসঙ্গে ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা বিএনপি’র শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ১৯৯৭ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। ২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে বিএনপি’র বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই বছর বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করেন তিনি। ২০১১ সালে বিএনপি’র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ৬ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।
বিএনপি এবং তারেক রহমান বরিশালে শিরিনের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। এবং প্রতিদানস্বরূপ তাকে সিটির প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ একটি চেয়ারে বসিয়েছেন। শিরিনের প্রশাসক প্রাপ্তিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্মকর্তা- কর্মচারীরা তাকে নিয়ে ইতিবাচক লেখালেখি করে যাচ্ছেন।
প্রশাসক পদ প্রাপ্তিতে কর্মী-সমর্থকদের ন্যায় শিরিনও বেজায় খুশি হয়েছেন এবং তিনি শনিবার বিকালে রাজধানী ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, তিনি বিএনপি ও তারেক রহমানের কাছে চির কৃতজ্ঞ। দায়িত্বগ্রহণের পরে তিনি বরিশালবাসীর কল্যাণে কাজ করে যাবেন এবং স্থানীয়ভাবে বিএনপি’র রাজনীতিতে শক্তশালী করতে ভূমিকা রাখবেন।’
দলের প্রতি আনুগত্য ও ত্যাগের পুরস্কার পেলেন শিরিন
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
