হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদীতে নৌ-র‌্যালি

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে তিতাস নদী রক্ষার দাবিতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী বাঁচান’ সেøাগানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস হোমনা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাট এলাকায় তিতাস নদীর উপর এই নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
গ্রিন ভয়েস হোমনা উপজেলা শাখার সমন্বয়ক সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে এবং গ্রিন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সমন্বয়ক মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক জয় দেব ঘোষ। এ ছাড়া বক্তব্য রাখেন সমাজকর্মী মো. শওকত আলি মোল্লা- উপদেষ্টা হোমনা উপজেলা শাখা, মো. মজিবুর রহমান- উপদেষ্টা বাঞ্ছারামপুর উপজেলা, নিলয় ঘোষ-সমন্বয়ক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা, শিশির, সুমন, অন্তু ও বায়োজিদ মিয়াসহ পরিবেশকর্মীরা। বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীববৈচিত্র্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু এক সময়ের খরস্রোতা ও প্রাণবন্ত তিতাস নদী বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে নদীটি যথাযথভাবে খনন না হওয়ায় নাব্য কমে যাচ্ছে এবং নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। পরে তিতাস নদীর বিভিন্ন বাঁকে অবস্থান নিয়ে নদী রক্ষায় করণীয় বিষয়ে বক্তব্য ও সেøাগানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

সৈয়দ আনোয়ার

২ মাস আগে

আমাদের নদী আমাদের প্রাণ জীবন বাঁচাতে নদী বাঁচান।

মন্তব্য করুন