ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশন ৫০০ দুস্থ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী দিয়েছে। গতকাল এ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়ার হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে মজিদ-নাহার ফাউন্ডেশন অনুকরণীয় কাজ করছে। তাদের লক্ষ্য করে সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে এসে জনকল্যাণে ভূমিকা রাখলে আরও ব্যাপক সংখ্যক মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণে এই ফাউন্ডেশন আরও ব্যাপক পরিসরে কাজ করবে আমি আশা করি। পরে ৫শ’ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা করছেন। ঈদ খাদ্যসামগ্রী প্রদান ছাড়াও প্রতিবছর সেলাই মেশিন, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ৫০০ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
