আজ দায়িত্ব বোলারদের কাঁধে

সিলেট টেস্ট

আজ দায়িত্ব বোলারদের কাঁধে

ফন্ট সাইজ:

সিলেট টেস্টে গতকাল তৃতীয় দিনের পুরোটা ছিল বাংলাদেশের। তাওহীদ হৃদয় ২৪২ রানের অপরাজিত যে ইনিংসটি খেললেন, তা যেকোনো বিশেষনে বিশেষায়িত করতে গেলেই কম হয়ে যাবে। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহসহ এক ঝাঁক রেকর্ড গড়েছেন গতকাল তিনি। ধুঁকতে থাকা ফলো অনের শঙ্কায় পড়া বাংলাদেশকে এনে দিয়েছেন ৩০ রানের লিড। আজ চতুর্থ দিনের খেলায় পুরোটা দায়িত্ব তাই টাইগার বোলারদের কাঁধে। দিনের শুরুটা করেছেন তাসকিন আহমেদ। বিনা উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪০ রান, লিড ১০ রানের।