মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলায় বেজগাঁওয়ে মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ৫০-৫৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা স্থান থেকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর একজনের পুরুষ ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা রোববার সকালে মানবজমিনকে বলেন, ‘মরদেহ থানায় রয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহের বয়স ৫০-৫৫ বছর হবে।’
