প্রতিটি অর্জনের পেছনে থাকে একেকটি গল্প। কখনো সেই গল্পে থাকে স্বপ্ন পূরণের আনন্দ, কখনো কঠিন সময়ের সঙ্গে লড়াই, আবার কখনো থাকে অসংখ্য বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়ার সাহস। একজন নারীর জীবনের এই গল্পগুলোই হয়ে উঠতে পারে আরেকজন নারীর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
নারীদের এমনই কিছু অনুপ্রেরণামূলক গল্প, অভিজ্ঞতা ও জীবনের নানা অধ্যায় নিয়ে যাত্রা শুরু করছে Meril Serum Soap Bar presents ‘Dare Skin with Esha Rushdi’, একটি বিশেষ পডকাস্ট সিরিজ। জনপ্রিয় ব্যক্তিত্ব Esha Rushdi-র সঞ্চালনায় এই আয়োজনে যুক্ত হবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীরা।
এই পডকাস্টে উঠে আসবে তাঁদের জীবনের নানা অজানা গল্প—ক্যারিয়ারের শুরুতে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা, নিজের স্বপ্ন ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা, সামাজিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর পেছনের পরিশ্রম ও আত্মবিশ্বাসের গল্প। পাশাপাশি থাকবে নিজের পরিচয় তৈরি করা, প্রতিকূল সময়ে নিজেকে সামলে নেওয়া, সমালোচনা মোকাবিলা করা, নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে নতুন করে আবিষ্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসা। ত্বক নিয়ে প্রচলিত ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বকীয়তাকে গ্রহণ করা এবং প্রতিদিনের জীবনে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব নিয়েও কথা বলবেন অতিথিরা। কারণ, নিজের মতো করে নিজেকে ভালোবাসা এবং নিজের পরিচয়কে উদ্যাপন করার মধ্যেই রয়েছে প্রকৃত আত্মবিশ্বাস।
এই ভাবনার সঙ্গে যুক্ত হয়ে Meril Serum Soap Bar নিয়ে এসেছে সিরাম-অনুপ্রাণিত ফর্মুলার বিশেষ যত্ন, যা প্রতিদিনের গোসলের রুটিনে যোগ করে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া। নিজের জন্য প্রতিদিনের ছোট্ট যত্নের মুহূর্তটুকুও হয়ে উঠুক আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে ভালোবাসার একটি অংশ।
‘Dare Skin with Esha Rushdi’ শুধু একটি পডকাস্ট সিরিজ নয়; এটি নারীদের নিজেদের গল্প বলার, সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং একে অপরকে অনুপ্রাণিত করার একটি বিশেষ মঞ্চ। এখানে সাফল্যের পাশাপাশি গুরুত্ব পাবে সেই সাফল্যের পেছনের না-বলা গল্পগুলোও। কারণ, প্রতিটি নারীর পথচলাই আলাদা, আর প্রতিটি গল্পই শোনার মতো।
ত্বকের যত্নে থাকুক ভালোবাসা, নিজের পরিচয়ে থাকুক আত্মবিশ্বাস আর প্রতিটি পদক্ষেপে থাকুক সাহস।
Meril Serum Soap Bar – Dare to Be You. (বিজ্ঞপ্তি)
ত্বক, আত্মবিশ্বাস, সংগ্রাম ও সাহসের গল্পে নারীদের অনুপ্রেরণার নতুন মঞ্চ – Meril Serum Soap Bar x Esha Rushdi
বিবিধ
১৫ মিনিট আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ২৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
