ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পন্সর ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পন্সর ওয়ালটন

ফন্ট সাইজ:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হয়েছে ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। আগামীকাল রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যানাসর হাসপাতালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) মাসুদ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেয়া হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার থাকবে।