নওগাঁয় ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গৌতম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ থাকায় সে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার মরদেহ কয়েকদিন ঘরের ভেতরেই পড়ে ছিল। মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন