বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের সদস্যদের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্ত (৩৮) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার বিকালে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা যায়। আটক শান্ত বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ কানাইমারি গ্রামের বাড়ইয়ের ছেলে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, মোংলার চিলা বাজার সংলগ্ন এলাকা থেকে মদ পাচার হচ্ছে- এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মদসহ শান্ত নামের এক মাদক কারবারিকে আটক করে।
মোংলায় বিদেশি মদসহ আটক ১
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
