বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন। ৭ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ। ওটা একটি জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল। এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তাই নয়, জিয়াউর রহমানের সরকারের সময় জাতিসংঘের অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের। আর এবার তারেক রহমানের সরকারের সময়ও জাতিসংঘের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের। এটা শুধু বিএনপি সরকারের সময়ই সম্ভব। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
‘দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান’
সিরাজগঞ্জ প্রতিনিধি
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
