রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে ৯৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পীরগঞ্জ থানা জানায়, গতকাল দুপুরে পীরগঞ্জ উপজেলার মাদারহাটে ওই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানকে সন্দেহমূলক আটক করে স্থানীয় জনতা। পরে তার মানিব্যাগ থেকে ৭০ পিস ইয়াবা এবং ১ লাখ ১০ হাজার টাকাসহ ইয়াবা বিক্রির গ্রাহকের নাম-ঠিকানা উল্লেখপূর্বক একটি তালিকা জব্দ করা হয়। মিজানকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মিজানের তথ্য মতে মাদারপুর মধ্যে পাড়ার মশিউরকে ২৪ পিস ইয়াবাসহ প্রেপ্তার করা হয়। সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।
পীরগঞ্জের যুবদলের আহ্বায়ক ইয়াবাসহ গ্রেপ্তার
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
