সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ফন্ট সাইজ:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় পবিত্র মাহে রামাদান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-মুমিনের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী। এলাকার বিশিষ্ট মুরুব্বি কাইয়ুম আহমদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসর খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের উসমান হারুন পনির, যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি আবু তালিম, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হবিবুল্লাহ, ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-মুমিন। উপস্থিত ছিলেন- দোলার আহমদ, রমজান আহমদ, কামরুল আহমদ, শিবলু আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ক্বারি মাওলানা রশিদ আহমদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন