ক্যারিবিয়ানদের জোড়া আঘাতের মাঝে হৃদয়ের ফিফটি

ক্যারিবিয়ানদের জোড়া আঘাতের মাঝে হৃদয়ের ফিফটি

ফন্ট সাইজ:

আলোকস্বল্পতায় সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায় আগেভাগেই। শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। দিনের প্রথম উইকেট হিসেবে ফিরে গেছেন মুশফিকুর রহীম। এর পরপরই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। তিনি ফিরলেন দ্রুতই। ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩৮ রান।

চতুর্থ উইকেটের জুটিতে ভালোই থিতু হয়েছিলেন মুশফিক-হৃদয়। ৭৩ রান এসেছে এ জুটি থেকে। জোমেল ওয়ারিক্যানের বলে ক্যাচ তুলে দিয়ে ৩৪ রানে ফিরে যান মুশফিক। নতুন ব্যাটার লিটন দাস (৮) টিকলেন ৭ বল। ব্যক্তিগত ৫২ রানে অপরাজিত হৃদয়। তাকে সঙ্গ দিতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রান থেকে এখনো ২১৮ রান পিছিয়ে বাংলাদেশ।