ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
শনিবার (৭ নভেম্বর) তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানার খবর পাওয়া গেছে।
এছাড়া দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দ শোনা যায় বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সাথে এই হামলা কে চালিয়ে তা জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি বলে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই কাজ চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩২ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ৮ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
