যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বৃটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এফবিআই ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে গ্রেপ্তার করেছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত জানাননি। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য দিয়েছেন।
এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা, তা-ও এখনো স্পষ্ট নয়।
এর আগে গ্রেপ্তারের খবরটি প্রথম প্রকাশ করে বৃটিশশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তাদের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার লেকল্যান্ডে একটি প্রবীণ নিবাস থেকে থমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রিন্স হ্যারির শ্বশুর থমাস মার্কেলকে গ্রেপ্তার করেছে এফবিআই
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ১০ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
