লোহাগাড়ায় যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

লোহাগাড়ায় যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ফন্ট সাইজ:

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে ও যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড় পুরান থানা আসহাব উদ্দিন চৌধুরীর বাড়ীর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বটতলী শহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা গিয়ে শেষ হয়। পরে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ সভাপতির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভু।
এ সমাবেশে লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সাবেক সদস্য মো. দিদারুল আলম, মো. লিয়াকত হোসেন, যুবদলের নেতা মো. গিয়াস উদ্দিন, মো. ফোরকানুল হক, ম. রিফাত উদ্দিন চৌধুরী, শহিদুল্লাহ সাগর, শাওকাত হোসেন শওকত, ডা. জাবেদ হোসেন, সাইফুল ইসলাম, মো. এনায়াত উল্লাহ, কলিমুল্লাহ জিসান, আনোয়ার হোসেন, সামিউল হুদা রোসপেল। এ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপজেলার যুবদল ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।