ওটিটি প্ল্যাটফরম চরকির আলোচিত সিরিজ ‘ফেউ’ ফিরছে পূর্ণাঙ্গ হয়ে। সিরিজটির নাম ‘ফেউ কমপ্লিট সাগা’। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। গল্পটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। ৯ পর্বের সিরিজটি চরকিতে মুক্তি পাচ্ছে ১২ই নভেম্বর। এটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। এতে অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে সুনীল ও মার্শাল চরিত্রটির পরিণতি। চরিত্র দু’টিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান।
পূর্ণ হচ্ছে ‘ফেউ’র গল্প
স্টাফ রিপোর্টার
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
