এবার আয়ুষ্মান খুরানাকে হুমকি

এবার আয়ুষ্মান খুরানাকে হুমকি

ফন্ট সাইজ:

টাইগার শ্রফকে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হুমকি পেলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে ফোন করে তার কাছে কয়েক কোটি টাকা দাবি করেছে এক ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে। ফোনে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়। অভিনেতার কাছে কয়েক কোটি টাকা দাবি করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।