সময়ের আলোচিত অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এতে তুষির বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এরই মধ্যে ছবিটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, ১০ই নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতা ও প্রযোজকরা।
নাফিজা তুষির ‘আবার দেখা হলো’
স্টাফ রিপোর্টার
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
