ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ওই মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গত রোববার ‘রাজধানীর এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’
তার এই মন্তব্য নিয়ে আলোচনা-বিতর্ক তৈরি হয়।
সরিয়ে দেওয়া হলো সেই কর্মকর্তাকে
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৭ মিনিট আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ১ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
