দীপাবলির বার্তায় বিপাকে দিয়া

দীপাবলির বার্তায় বিপাকে দিয়া

ফন্ট সাইজ:

দীপাবলিতে আতশবাজি না ফোটানোর আহ্বান জানিয়ে তৈরি দিয়া মির্জার সচেতনতামূলক ভিডিও সরিয়ে নেয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে মুম্বইয়ে। বিজেপি নেতা অমিত সাতামের আপত্তির পর বিএমসি’র সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরানো হয়। এরপর অভিনেত্রীকে ‘হিন্দুত্ববিরোধী’ বলে আক্রমণ করেন মুম্বইয়ের মেয়র রিতু তাওড়ে। তার দাবি, দিয়া অতীতেও সরকারবিরোধী প্রচার চালিয়েছেন। এদিকে সংবিধানের প্রতি মানুষের আস্থা ফেরাতে ভিডিওটি আবার প্রকাশের নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট।