আগের মতো গ্ল্যামারাস দেখায় না, এমন মন্তব্য প্রায়ই শুনতে হয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, পেশাগত ব্যস্ততা, দায়িত্ব ও জীবনের নানা অর্জনের ছাপ পড়েছে তার চেহারায়। সব সময় পরিপাটি বা সুন্দর দেখানোর চেয়ে জীবনের প্রাপ্তি ও স্বপ্ন পূরণকে বেশি গুরুত্ব দেন তিনি। পোস্টে নিজের বর্তমান জীবন নিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন পিয়া।
আরও পড়ুন:
‘দোয়া চাই শেষ বিদায়টা যেন সুন্দর হয়’
